1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: ভালুকা পৌর বিএনপির ৭ দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক মিলাদ, দোয়া ও আলোচনা সভা শুরু ৩ জুন

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি :

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর বিএনপি ৭ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী ৩ জুন বুধবার থেকে শুরু হয়ে ৮ জুন সোমবার পর্যন্ত চলবে এই কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথকভাবে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় বিএনপি অফিস ও মাদ্রাসা মাঠে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কর্মসূচির সূচি:
৩ জুন বুধবার, আছর বাদ: ২নং ওয়ার্ড, স্থান- বিএনপি অফিস, বাসস্ট্যান্ড
৪ জুন বৃহস্পতিবার, মাগরিব বাদ: ৯নং ওয়ার্ড, স্থান- সততা ফিড/কানার মার্কেট বিএনপি অফিস
৫ জুন শুক্রবার, আছর বাদ: ৮নং ওয়ার্ড, স্থান- ওপদা বিএনপি অফিস
৫ জুন শুক্রবার, মাগরিব বাদ: ৪নং ওয়ার্ড, স্থান- রফিক রাজু স্কুল মাঠ
৬ জুন শনিবার, আছর বাদ: ৩নং ওয়ার্ড, স্থান- চাপর বাড়ী দাখিল মাদ্রাসা মাঠ
৬ জুন শনিবার, মাগরিব বাদ: ৬নং ওয়ার্ড, স্থান- হাজী হাসমত আলী মাদ্রাসা মাঠ
৭ জুন রবিবার, আছর বাদ: ৫নং ওয়ার্ড, স্থান- আলীয়া মাদ্রাসা মাঠ
৭ জুন রবিবার, মাগরিব বাদ: ১নং ওয়ার্ড, স্থান- খালার মোড় মাদ্রাসা মাঠ
৮ জুন সোমবার, আছর বাদ: ৭নং ওয়ার্ড, স্থান- টি এন টি অফিস মাঠ

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান জানান
ওয়ার্ডে ওয়ার্ডে মিলাদ-দোয়ার মধ্য দিয়ে আমরা শুধু শহীদ জিয়াকে স্মরণ করবো না, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো। ভালুকা পৌর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই জিয়ার আদর্শের রাজনীতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24