1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া রুটে সিএনজির বেপরোয়া ভাড়া আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)।।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে মানুষ যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন, ঠিক তখনই কুমিল্লার শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া রুটে গণপরিবহন খাতে নেমে এসেছে বাড়তি ভাড়ার নৈরাজ্য।

উপজেলার বিভিন্ন গ্রামীণ রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক (টমটম) চালকরা যাত্রীদের কাছ থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। ঈদের এই মৌসুমে যাতায়াত করতে গিয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি ও ক্ষোভের শিকার হচ্ছেন।

উৎসবের সুযোগে ‘পকেট কাটার’ মহোৎসব। অনুসন্ধানে দেখা গেছে, শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি ও ইজিবাইক চালকরা একটি সিন্ডিকেট তৈরি করেছেন।

শাসনগাছা থেকে বুড়িচং রুটে সিএনজির নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। অন্যদিকে শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া রুটে ৬০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া রুটে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিবার নিয়ে একটু আত্মীয়ের বাসায় যাব, কিন্তু স্ট্যান্ডে আসলেই চালকরা গলাকাটা ভাড়া চাচ্ছে। সিএনজি চালকরা সাফ জানিয়ে দিচ্ছে—যেতে হলে এই ভাড়ায় যান, না হলে অন্য ব্যবস্থা দেখেন। উৎসবের দিনে আমরা একপ্রকার জিম্মি।”

ভাড়া বৃদ্ধির বিষয়ে কয়েকজন সিএনজি ও ইজিবাইক চালকের সঙ্গে কথা বললে তারা বিভিন্ন অজুহাত তুলে ধরেন। তাদের দাবি, ঈদের সময় রাস্তায় যানজট বেশি থাকে। তাছাড়া ঈদের দিনগুলোয় তারা পরিবার-পরিজন ফেলে গাড়ি চালাচ্ছেন, তাই কিছুটা ‘বকশিস’ বা বাড়তি ভাড়া নেওয়া অন্যায় কিছু নয়। তবে যাত্রীদের পাল্টা প্রশ্ন, শতকরা ৫০ থেকে ১০০ ভাগ বাড়তি ভাড়া কীভাবে ‘বকশিস’ হতে পারে?

সাধারণ মানুষের অভিযোগ, প্রতি বছরই ঈদের সময় এলে শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় পরিবহন খাতে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। সাধারণ নাগরিক ও সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি এবং স্ট্যান্ডগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা না করায় চালকরা প্রতিবারই পার পেয়ে যাচ্ছেন।

পবিত্র ঈদের এই আনন্দময় মুহূর্তে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং বাড়তি ভাড়া আদায়ের সিন্ডিকেট ভাঙতে অবিলম্বে দুই উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24