1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শিমুলিয়ায় টঙ্গী সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি পরে প্রাণ গেল প্রাইমারি স্কুল শিক্ষিকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

গাজীপুর কালীগঞ্জে শিমুলিয়ায় টঙ্গী টু সিলেট মহাসড়কে শিমুলিয়া রেলগেট এর পূর্ব পাশে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে বিদ্যুতের খুঁটি রাস্তার অটোরিকশার উপরে পড়ে যায় বিদ্যুৎ থাকা অবস্থায়। এই ঘটনা ঘটার কারণে ঘটনাস্থলে শিমুলিয়া গ্রামের হাসানের মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিউলি ম্যাডাম নামের একজনের মৃত্যু হয় , কয়েকজন গুরুতর আহত হয়। আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় পাঠানো হয়।
এই ঘটনার কারণে দুর্ঘটনা কবলিত খুঁটির দুই পাশের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে অন্তত ১০ থেকে ১২ টি বিদ্যুতের খুঁটি রাস্তার উপরে হেলে পড়ে । বিদ্যুৎ থাকা অবস্থায় খুটির তারগুলো পাশে পুকুরে পরার কারনে পুকুরের মাছ মরে ভেসে ওঠে।
ঘটনা সংবাদ পেয়ে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং যানজট স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
ঘটনার কারণে টঙ্গী সিলেট রোডে বিশাল যানজট সৃষ্টি হয় হাজার হাজার গাড়ি রাস্তায় থেমে থাকে এবং বিপুল মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।
কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন বিদ্যুৎ লাইনটি কিছুদিন হল কাজ চলমান আছে প্রতিটি খুঁটির গোড়ার মধ্যে ভালো করে মাটি না দেওয়ার কারণে এবং আজ দুপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ও ঝড়ো হওয়া ও তুফান এর কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24