1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শেরপুর শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

জুবায়ের আহমেদ রাসেল :- পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ মে) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাব মো: মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান , স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাক্তার রুনিয়া ইসরাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট ( এপিপিআই ) এর প্রধান শিক্ষক আব্দুর রউফ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : হাবিবুর রহমান, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার সাব্বির হাছান, ডাক্তার শবনম আক্তার, ডাক্তার উম্মে মাহবুবা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপসহকারি মেডিক্যাল অফিসার আসাদুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার রহিমা বেগম, নার্সিং ইনচার্জ শারমিন আলমসহ হাসপাতালে কর্মরত নার্স ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী । পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24