
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর পৌরসভার জগতপুর ৩ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী রুবেল আলম (নাগর) শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
১লা মে উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমের মর্যাদা রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় তিনি দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।