1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

​সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক সাবেক এমপি হাবিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক
ঢাকা/সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব।
​বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
​মন্ত্রণালয়ের আদেশ জারির পর আজ সকালেই নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। পরে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
​এই মর্যাদাপূর্ণ নিয়োগের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মো. হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে তালা-কলারোয়াসহ সমগ্র সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটেছে। আমি সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের দায়িত্ব পালন করে সাতক্ষীরার উন্নয়নে কাজ করে যাব।”
​এদিকে মো. হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সাতক্ষীরা জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24