
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুড্নু সংবাদদাতা,
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ মে) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মিলনমেলায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শ, নৈতিকতা, ঐতিহ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং সমাজের কল্যাণে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তারা দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে বলেন, সংগঠনের সাবেক ও বর্তমান কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক ও বর্তমান সদস্যরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশ ও দক্ষ জনশক্তি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আয়োজকরা জানান, সাবেক ও বর্তমান প্রজন্মের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়।