1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

হ্নীলায় ফজু ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ফজু ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফজু সিকদার (বানুর বাপ) বংশের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বংশের বিপুল সংখ্যক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকদার বংশের জ্যেষ্ঠ মুরুব্বী সিরাজুল ইসলাম সিকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ঐক্যই একটি বংশের সবচেয়ে বড় শক্তি। আমাদের পূর্বপুরুষদের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে আগামী প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাল আহমদ জমিদার, নজরুল ইসলাম, দেলওয়ারুল ইসলাম, রশিদ আহমদ (ইঞ্জিনিয়ার), সফিক আহমদ, বশির আহম্মদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুপ, নাসিরুল ইসলাম সিকদার, সাংবাদিক জাহাঙ্গীর, আনোয়ার, মুফিজসহ বংশের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বংশের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করা, পারিবারিক বন্ধন অটুট রাখা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বংশের সদস্যদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বংশের সদস্যদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, ফজু ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বংশের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24