1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

২০২৬ এর নির্বাচনে ভোট দিতে – উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন দলের প্রার্থীরা বুথে বুথে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আজ ২৯ শে এপ্রিল বুধবার, ২০২৬-এর নির্বাচনে সাধারণ মানুষ একদিকে যেমন ভোট দিতে পেরে খুশি, অন্যদিকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন দলের প্রার্থী থেকে শুরু করে খেলোয়াড় ও অভিনেতা অভিনেত্রীরা বুথে বুথে ভোট দিয়ে বেরিয়ে আসছেন, এমনই চিত্র ফুটে উঠেছে। এবং তাহারা নিজের নিজের এলাকার বুথে ভোট দিচ্ছেন। যত বেলা বাড়ছে তত ভোটের সংখ্যাও বেড়েছে। তবে এবারে লাইনে মহিলাদের সংখ্যা বেশি বলে জানা যায়। যাহারা ভোট দিতে আসতে ভয় পেতেন ২০২৬-এর নির্বাচনে তাহারা নির্ভয়ে ভোট দিয়েছেন বলে জানা যায়।

দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায়, পূর্ব থেকে পশ্চিমে, নিজ নিজ এলাকার বুথে ভোট দিয়েছেন…..

প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, প্রার্থী শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, মদন মিত্র, শ্রাবন্তী চ্যাটার্জী, খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলী, অদিতি মুন্সি, শোভন দেব চট্টোপাধ্যায়, সজল ঘোষ, অর্জুন সিং, কৌস্তভ বাগচী, রত্না চট্টোপাধ্যায়, তাপস রায়, সায়ন্তিকা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, রূপা গাঙ্গুলী, সোহম সহ অন্যান্য প্রার্থী এবং অভিনেতা-অভিনেত্রীরা।

সকাল থেকে ভোট শুরু হওয়ার সাথে সাথে, প্রতিটি বুথে ছিল সাধারণ মানুষের ভিড়, এবারে তারা শান্তিপূর্ণ ভোট দিতে পেরে খুশি, কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় উত্তেজনা থাকলেও, পারে মহিলারা সবচাইতে বেশি ভোট দিয়েছেন, এমনও জানা যায়, যাহারা এর আগে ভোট দিতে আসেননি, ভয় ভিত্তির জন্য, এবারে তারা সকলেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এবং বলছেন এর আগে কখনো এইভাবে ভোট হতে দেখিনি,

প্রায় ৯০ থেকে ৯৮ পারসেন্ট ভোট পড়েছে বলে জানা যায়। এমনকি জাহাতে শান্তি-শৃঙ্খলা ভাবে ভোট হয়, তাহার জন্য কেন্দ্র বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো,

কোনভাবেই বুথের সামনে ক্যাম্প করতে দেননি, এমন কি কোথাও জটোলা হতে। তবে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, সত্যিই কি নতুন সরকার গড়তে চলেছে, অন্যদিকে ভোটের আগে থেকেই বাজারে আবির কেনার ভিড়ও পড়ে যায়, তবে দোকানিরা বলেন, এবারে সবুজ আবির খুব কমই বিক্রি হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে গেরুয়া আবির, সবদিকেই গেরুয়া শিবিরের জয় বেশি বলে মনে হচ্ছে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24