1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবার প্রত্যয় ব্যক্ত করে কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ৫নং কেওয়ারজোড় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোছাঃ আখিনুর আক্তার স্বর্ণা।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। আমি কেওয়ারজোড় ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করছি। আগামী দিনে জনগণ সুযোগ দিলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের জন্য আরও ব্যাপকভাবে কাজ করব।”
আখিনুর আক্তার স্বর্ণা কেওয়ারজোড় ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি তাঁর স্লোগান “সেবাই আমার লক্ষ্য” পুনর্ব্যক্ত করে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24