1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নবাগত ওসির সাথে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

আমির হোসেন, ঝালকাঠির নলছিটি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহগ’র সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নলছিটি থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবাগত ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ সাংবাদিকদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নলছিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। অপরাধ দমন, মাদক, চুরি, ছিনতাই এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য। থানায় আগত সাধারণ মানুষ যেন দ্রুত, হয়রানিমুক্ত ও আন্তরিক সেবা পান, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় সাংবাদিকরা নলছিটি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পুলিশের ইতিবাচক কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় নলছিটি প্রেসক্লাবের অধিকাংশই সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24