1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় বায়ুদূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাস্তার পাশে নির্মাণসামগ্রী—পাথর, বালি ও ইটের খোয়া উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা এবং সেগুলো ঢেকে না রাখার দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে বায়ুদূষণ প্রতিরোধে নির্মাণসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ, পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকা এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, বায়ুদূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24