1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

আশাশুনি প্রতিনিধি।।

শ্রমিকদের নৈতিকতা,দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা,মর্যাদা রক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে হলে তাদের মধ্যে নৈতিকতা,সততা, দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। শুধু জীবিকা নির্বাহ নয়,বরং একজন শ্রমিককে দক্ষ, সৎ,দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ লক্ষ্য অর্জনে নিয়মিত সাংগঠনিক ক্লাস ও প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ হোসেন,আবারুল ইসলাম, মোবারক হোসেন,মাওলানা মোয়াজ্জেম হোসেন, আইয়ুব রসুল,বুলবুল হোসেন ও জাকির হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24