1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকাল ৩ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৩ শিক্ষার্থীকে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ রওশনয়ারা । ​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীর অভিভাবক মোঃ আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা ও মোঃ শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মোঃ নাসির উদ্দীন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নানসহ শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ সহ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চারা রোপণ করে । একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নেয় ছাত্রীরা। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা, যেন তারা নিজেদের একটি করে গাছের দায়িত্ব নিয়ে বড় হতে পারে।” ​বৃক্ষরোপণ শেষে পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে ছাত্রীরা একটি র‍্যালি বা সচেতনতামূলক প্রচারণায় অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও পরিবেশবাদীরা। ​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24