1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

আজ ২৯ শে জুন সোমবার, ঠিক দুপুর একটায়, কলকাতা চিত্তরঞ্জন এভিনিউস্থিত রাম মন্দিরের সামনে, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ আই এন টি ইউ সি সেবাদল ও পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সহযোগিতায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করলেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ আই এন টি ইউ সি সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে, এছাড়াও উপস্থিত ছিলেন, শংকর হাজরা, মধুমিতা পাত্র, সুতপা মিত্র, মিঠু চক্রবর্তী ,পিয়ালী সরকার, নমিতা নন্দী ,শীলা চক্রবর্তী, মঞ্জু দাস , যোগেশ মিশ্র, অরিজিৎ বারিক, শেখর মিশ্র সহ অন্যান্য সদস্যরা।

তাহারা জানান, শ্রী রামের নামে সাধারণ ভক্তদের প্রদত্ত অনুদান ও প্রণামী সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। এবং নিরপেক্ষ তদন্তের দাবী করছি।

তাহারা আরো জানান, শ্রী রাম মন্দির নির্মাণ ও ট্রাস্টের আর্থিক লেনদেন নিয়ে, জমি ক্রয় ,দান অনুদান ও প্রণামী ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগ গুলির পূর্ণাঙ্গ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রকৃত সত্য দেশের মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন।।

এছাড়াও প্রতিবাদকারীরা অভিযোগ করেন যে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রশ্ন ,যদি অভিযোগের সত্যতা যাচাই প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষ তদন্ত কেন হবে না।

যদি নিরপেক্ষ তদন্ত না হয় এবং জনসমক্ষে প্রকাশ না পায়, সঠিক তদন্ত না হয়, আমরা পুনরায় আন্দোলনের পথে নামবো বলে জানালেন, আজ আমরা কিছু সংখ্যক দলের সদস্যদের নিয়ে প্রতিবাদ করেছি, আগমী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে। এবং আগামী দিনে আন্দোলন চালিয়ে যাব, যতদিন না সত্য প্রকাশ পাবে।

রিপোটার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24