1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। জেলা প্রশাসক, ইসরাত জাহান কেয়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ফলে জনগণের সেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা, কর্মচারী সকলকে অফিস সময়সূচী মেনে চলতে হবে। সরকারী চাকুরীজীবীরা সময় মত অফিস করতে হবে। কেউ অনুপস্থিত থাকতে পারবেন না। জনগণ সেবা নিতে এসে যেন কোন ধরনের হয়রানি শিকার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ডাক্তারদের সময় মত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ( ভূমি) মুঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম,শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।
এছাড়া তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন, উপজেলা ভূমি অফিস, শিবপুর মডেল থানা পরিদর্শন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, বিভিন্ন স্কুলে খেলাধুলা সামগ্রী বিতরণ, নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এছাড়া বিকেলে দুলালপুর ইউনিয়ন এর
বিখ্যাত চিনাদি বিলে মাছের পোনা অবমুক্ত করেন।
এবং চিনাদি বিল পর্যটন কেন্দ্র গোধূলি শুভ উদ্ধোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24