1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

পাবনা প্রতিনিধি: মো. সুজন আহম্মেদ

পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার ডেমরা এলাকার কয়েকটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সার্ভেয়ার মো. রিয়াদুল ইসলাম, নাজির মো. জমিরউদ্দিন সরকার, তৌহিদুল ইসলাম এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনগণের স্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24