1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ: নেত্রকোনার আগুনহাটী রাস্তা সংস্কার নিয়ে ক্ষোভ, সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

লুৎফুর রহমান হৃদয় নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার ১১ নং কালিয়ারা গাবড়াগাতি ইউনিয়ন পরিষদের অধীনে ২০২৪-২০২৫ অর্থবছরের টি আর বরাদ্দের ২ লাখ টাকার রাস্তা সংস্কার প্রকল্প নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, ‘আগুনহাটী এন আই.ডি.পি হতে আগুনহাটী নতুন রাস্তা’ সংস্কারের কোনো কাজ হয়নি। অথচ স্থানীয় এলাকাবাসী নিজেদের উদ্যোগে ও টাকা তুলে রাস্তাটি সংস্কার করেছেন।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, প্রকল্পের বরাদ্দকৃত পুরো ২ লাখ টাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন বাচ্চু আত্মসাৎ করেছেন। “কাগজ-কলমে কাজ দেখানো হলেও মাঠে কোনো কাজ নাই। আমরা নিজেরা চাঁদা তুলে রাস্তা ঠিক করছি,” বলেন এলাকার এক বাসিন্দা।

এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্যানেল চেয়ারম্যান বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত ১১ নং ইউনিয়ন সেক্রেটারি ও যুবদল নেতা মোমেন সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দেন। পাশাপাশি স্থানীয় কয়েকজন যুবককে অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।

এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “আমরা সত্য কথা বলায় হুমকির মুখে আছি। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন বাচ্চুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এনআইডিপি প্রকল্পের কাজ ও টাকার হিসাব খতিয়ে দেখা হবে।

২ লাখ টাকা বরাদ্দের রাস্তা প্রকল্পে কাজ না হওয়া, টাকা আত্মসাতের অভিযোগ, এবং সংবাদ সংগ্রহে বাধা ও হুমকির বিষয়টি স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24