1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

চাদাবাজিসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দলকে বহিস্কার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :হাবিবুল্লাহ মীর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়গঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দল থেকে বহিস্কার করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকালে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাযায়, রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলম বিগত কয়েকমাস ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাঞ্চন পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাদাবাজি, লুটপাট, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এসব অভিযোগের সুস্পষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে মঙ্গলবার বিকালে সকল দলীয় পদ থেকে অব্যাহতিসহ দল থেকে কুহিনুর আলমকে বহিস্কার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24