1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

আজ ৩০ শে জুন মঙ্গলবার, সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা ১৭২ তম হুল দিবস পালন করলেন এবং ভিন্ন দাবী নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা সিধু কানু ডহর পর্যন্ত বিশাল পদযাত্রা করলেন।

সরকারের উদ্যোগেও পালিত হয় হুল দিবস, ও কালচারাল অনুষ্ঠান, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও ইন্ডিয়ান মিউজিয়ামে।

সকাল থেকেই বৃষ্টি হলেও, সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে প্রায় দেড় থেকে ২০০ র বেশি সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা বৃষ্টিতে ভিজে এই মিছিলে পা মিলান, বিভিন্ন দাবী নিয়ে স্লোগান তোলেন। মিছিলের প্রথম ভাগে ছিল সিধু কানুর পোস্টার ও তীর ধনুক বল্লম।

তাহাদের দাবী, ৩০ শে জুন কে বিপ্লব দিবস হিসাবে ঘোষণা করতে হবে।

সিদু কানু ডহর এ সরকারি উদ্যোগে, সিদু মুর্মুর একটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করতে হবে।

বাবা তিলকা মুর্মুর ১৭৮৪ সালকে, ভারতবর্ষের প্রথম শহীদ ঘোষণা করতে হবে।।

৩০ শে জুন দিনটিকে রাজ্য সরকারের ছুটির সাথে এই দিনটিকেও ছুটি ঘোষণা করতে হবে।
সাত দফা দাবীর ভিত্তিতে‌ আজ হুল দিবস উপলক্ষে তারা প্রতিবাদ জানালেন। এবং ধর্মতলায় মিছিল শেষ হলে তারা একটি সভাও করেন।। তাহারা বলেন অবিলম্বে রাজ্য সরকারের কাছে আমাদের এই দাবিগুলি রইল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দাবি গুলি পূরণ করার ব্যবস্থা করা হোক।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24