1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রাথমিক দলের সদস্যদের ৭৭ টি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এক হাজার লিটার পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: হাবিবুল্লাহ বাহার, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি বলেন, “গাবুরা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ একটি ইউনিয়ন। এখানে জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন পানি সংকট আরও প্রকট হচ্ছে। নিচের পানি লবণাক্ত হওয়ায় এখানে পানির সংকট কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হলেও সেটা মানুষের চাহিদার তুলনায় কম। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন পানির ট্যাংক বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা অনেক মহৎ কাজ। পানির ট্যাংক ছোট জিনিস হলেও এর উপকার অনেক বেশি। পানির ট্যাংক যারা পাচ্ছেন তারা নিয়ম মেনে পানি সংরক্ষণ করবেন।”
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে কৃষি উপকরণ, পানির ট্যাক বিতরণ করেছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। কারন জলবায়ু পরিবর্তনের প্রভাব গাবুরা ইউনিয়নে সবচেয়ে বেশি। এজন্য ফেইথ ইন এ্যাকশনের এসব কাজ গাবুরা ইউনিয়নে পরিবর্তন আনতে সহযোগিতা করবে।”
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষণে দলের সদস্যদের দুই ধাপে ১৩৭ টি পানির ট্যাংক বিতরণ করেছে। পানির ট্যাংকপ্রাপ্ত সদস্যরা দলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24