1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

আজ ১লা জুলাই বুধবার, কলকাতা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে, বেশ কয়েকটি দাবী নিয়ে, শিয়ালদা স্টেশনের সামনে জমায়েত হয়ে, ৩০ শে জুন ঠিক দুপুর দুটোয় ,কয়েকশো মিড ডে মিল কর্মীর উপস্থিতিতে বিশাল প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন এবং তাহার সাথে সাথে কুসপুতুল পোড়ালেন। এটি এ আই ইউ টি ইউ সি অনুমোদিত।

তাহাদের দাবী…..
দশ মাসের নয় ,বারো মাসের বেতন দিতে হবে।

ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করতে হবে,

মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে।

কোন রকম ভাবে এই প্রকল্প ইসকনের হাতে তুলে দেওয়া চলবে না।

সরকারি নিয়ম অনুযায়ী তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে।

মিড ডে মিল কর্মীরা আরো বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কলকাতা জেলার মিড ডে মিল প্রকল্পটির দায়িত্ব ইসকনের হাতে তুলে দেবেন,
এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নামাঙ্কিত এটি রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প, দীর্ঘদিন ধরে অত্যন্ত গরিব মহিলারা অল্প বেতনে কাজ করে প্রকল্পটি চালু রেখেছেন।

কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন ,সেটি চালু হলে ,এই সকল মহিলাদের কাজ থাকবে কিনা সে সম্পর্কে রাজ্য সরকার কোনো নির্দেশ জারি করেননি।
তাই আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলাম।

সারাদিন বৃষ্টি পড়ায় এবং আরো একটি মিছিল থাকায়, প্রশাসনের তরফ থেকে তাদের মিছিল ওয়াই চ্যানেলে আসতে দেওয়া হয় না, আমাদের মিছিল ঘুরিয়ে দেওয়া হয় রামলীলা ময়দানে, কিন্তু বৃষ্টি হলেও কেউ পিছপা হন নি তারা ভিজে রামলীলা পর্যন্ত মিছিল করে পৌঁছান এবং সেখানে সরকারি পুস্তিকা পোড়ান, তাহারা বলেন অবিলম্বে আমাদের দাবি পূরণ করতে হবে এবং এই প্রকল্প ইসকনের হাতে দেওয়া চলবে না।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24