
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রিং জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাদেবপুর গরুর হাট সংলগ্ন আত্রাই নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নদী থেকে অবৈধ রিং জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হয়।