
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাংবাদিক মোফাজ্জল হোসেন।
মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন। এ সময় সংগঠনের সদস্য ও সহকর্মীরা উপস্থিত ছিলেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করেন।
মনোনয়নপত্র উত্তোলনের পর মোফাজ্জল হোসেন বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে তিনি সদস্যদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে সাংবাদিক মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।