1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

শ্রীপুরে অবহেলিত সড়কের উন্নয়নে শুরু হলো নির্মাণকাজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মাওনা-বরমী আঞ্চলিক সড়কের ন্যাশনাল পোল্ট্রি থেকে উজিলাব অভিমুখী বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী বিল্লাল হোসেন বেপারী।

জানা গেছে, প্রায় এক কিলোমিটার সড়কে কার্পেটিং (পিচঢালাই) কাজ বাস্তবায়ন করবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর।

উদ্বোধন শেষে বিল্লাল হোসেন বেপারী বলেন, “এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর দাবি ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্মাণকাজ শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হলে মানুষের যাতায়াত সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।”

স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজ শুরুকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সরকার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নইমুদ্দিন ফকির, এস এম জসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24