1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

রোহিঙ্গা সংকট: আশ্রয় বাড়ছে, কমছে সহায়তা—অনিশ্চয়তার অন্ধকারে লাখো মানুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ, কক্সবাজার :

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়নের মুখে শুরু হওয়া রোহিঙ্গাদের গণপালায়ন নয় বছর পরও থামেনি। সহিংসতা, সংঘাত ও প্রাণনাশের আশঙ্কায় এখনো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নাগরিকরা। গত প্রায় দেড় বছরেই নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন, যা সংকটের দীর্ঘস্থায়িত্ব ও গভীরতাকেই নতুন করে সামনে এনেছে।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত হচ্ছে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)। তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সহায়তা উদ্বেগজনক হারে কমে যাচ্ছে। সংকটের শুরুর বছরগুলোতে বিলিয়ন ডলারের অর্থায়ন এলেও চলতি বছরে প্রতিশ্রুত সহায়তা নেমে এসেছে মাত্র ৭১০ মিলিয়ন ডলারে, যা গত বছরের তুলনায় অন্তত ২৬ শতাংশ কম।

বিশ্লেষকদের মতে, অর্থায়ন কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোর মানবিক পরিস্থিতির ওপর। খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা ও জীবিকা কর্মসূচি—সব ক্ষেত্রেই দেখা দিচ্ছে অনিশ্চয়তা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা শারি নিজমান বলেন, ২০১৭ সালে যে ভয়াবহ পরিস্থিতির কারণে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, আজও অনেকেই একই ধরনের নির্যাতন ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জীবন আরও কঠিন হয়ে উঠছে।

তিনি বলেন, নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো মিয়ানমারে তৈরি হয়নি। ফলে অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের দেশে ফেরার সম্ভাবনাও খুবই ক্ষীণ। দীর্ঘস্থায়ী এই সংকটে লাখো রোহিঙ্গার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। তাই শুধু মানবিক সহায়তা নয়, সংকটের একটি কার্যকর ও টেকসই রাজনৈতিক সমাধান খুঁজে বের করাও এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জরুরি হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24