
জেমস আব্দুর রহিম রানা :
আগামী ৩ মে ২০২৬, মনোহরপুর কাচারীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, সাবেক সহকারী শিক্ষক বাবু কালিদাস মন্ডল এবং সহকারী শিক্ষক শেখ নাজিম উদ্দিন-এর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে তাদের সম্মাননা জানানো হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তিনজন শিক্ষকই দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের অবদানে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। বিদায়ের এই মুহূর্তে তাদের অবদান স্মরণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান, বক্তব্য পর্ব এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের প্রতি আহ্বান জানিয়েছে, এই বিশেষ আয়োজনে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করার জন্য।