1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

শ্রমিক দিবসে মেম্বার পদপ্রার্থী তাজুল ইসলামের শুভেচ্ছা: “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে…

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে ১লা মে-কে ঘিরে দেশজুড়ে পালিত হচ্ছে সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার দিন। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

এই দিনে শ্রমিকদের অবদান স্মরণ করে বলা হয়—শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা, আর তাদের পরিশ্রমেই এগিয়ে যায় দেশ ও অর্থনীতি। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমের মর্যাদা রক্ষা করা সময়ের দাবি।

এ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের আসন্ন নির্বাচনে ৫নং ইছাপুরা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি বলেন, “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে”—এই বিশ্বাস থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি আরও আহ্বান জানান, শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24