1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

১মে দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নে ছ’মিল শ্রমিক শাখার র‍্যালি ও নগদ টাকা অনুদান প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টোর):-
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ মে ২০২৬ তারিখে মোকামতলা ইউনিয়ন ছ’মিল শ্রমিক শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে মোকামতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বের হয়। এতে শ্রমিকরা লাল পতাকা হাতে অংশগ্রহণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানের একপর্যায়ে মোকামতলা ইউনিয়ন ছ’মিল শ্রমিক শাখার পক্ষ থেকে বগুড়া জেলা ছ’মিল শ্রমিক ইউনিয়নের তহবিলে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। শ্রমিকদের আপদকালীন সহায়তা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছ’মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলু হক, মোকামতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা শাকিল, ক্যাশিয়ার মোঃ রাফি, মোকামতলা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ফটু, সাধারণ সম্পাদক নুরু আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আজিজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। এ ধরনের অনুদান কার্যক্রম শ্রমিকদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতি আরও জোরদার করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন এবং উৎসবমুখর পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24