1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

“বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত”

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিশ্বম্ভরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান। বিআরডিবি কার্যালয়ের নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, মহিলা সদস্য খাদিজা আক্তার এবং বিআরডিবি কর্মকর্তা খেলা রানী সরকারসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও ট্রে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমিতির নারী-পুরুষ সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24