1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বিভিন্ন দাবিতে রাজশাহীতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের স্মারকলিপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজশাহী প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেন।
এ সময় ডেন্টাল পেশাজীবীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার ও ন্যায্য দাবিগুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হয়। জেলা প্রশাসক বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির সভাপতি মো. সাহাবুল আলম শান্ত, সাধারণ সম্পাদক মো. তুষার আহমেদসহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ডেন্টাল পেশাজীবীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেছেন। দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24