1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পাবনায় দুস্থ ও দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার : ২০২৫–২০২৬ অর্থবছরে ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় দুস্থ অসহায় মানুষের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।

অনুষ্ঠানে মোট ২০০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ৪৯ জন উপকারভোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় অতিথিরা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অন্যতম অংশ। এ ধরনের সহায়তা তাদের চিকিৎসা ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সমাজকল্যাণ বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24