1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধি

তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় নীলফামারী শহরের ইউএসএস কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি আনোয়ারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন রিসার্চ ইনিসিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান রাজু, নীলফামারী ইউএসএস-এর নির্বাহী পরিচালক ভূবন রায়, নীলফামারী পৌরসভার সাবেক কমিশনার রত্না রানী, নিউজ টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন, ফিল্ড অফিসার নজরুল ইসলাম এবং রিইব-এর সদস্য বোরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়নে সব স্তরের মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার বিভিন্ন ইতিবাচক ও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও আইনগত সহায়তায় রিইব প্রশংসনীয় ভূমিকা পালন করছে। গ্রাম থেকে শহর—সর্বস্তরের মানুষের পাশে থাকার এই প্রত্যয়ী যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজে বিদ্যমান সকল প্রকার অন্যায়-অবিচার প্রতিরোধে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনকে কার্যকরভাবে ব্যবহার করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনা সভায় সদরের অ্যাক্টিভিস্ট (এক্টভেজ) গ্রুপের সদস্যরা তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন সফলতার গল্প এবং চ্যালেঞ্জিং দিকগুলো তুলে ধরেন। তাঁদের বাস্তবমুখী ও সাহসী বক্তব্যের প্রতি উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতায় তাঁদের পাশে থাকার আশ্বস্ত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24