1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বুড়িচংয়ে মে দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

ঐতিহাসিক ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বস্তরের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা
বিএনপির সিনিয়র যুগ্ম সারাধন সম্পাদক আবু ইউসুফ তুহিন।

​আসন্ন মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “সভ্যতা গড়ার কারিগর শ্রমজীবী মানুষের অধিকার ও ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি আমাদের প্রেরণা জোগায়। তবে একটি সুন্দর ও সমৃদ্ধ বুড়িচং গড়তে হলে আমাদের শ্রমজীবী সমাজকে অবশ্যই সুস্থ ও সবল থাকতে হবে। বিশেষ করে যুবসমাজ ও শ্রমিকদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

​আবু ইউসুফ তুহিন বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই শ্রমের মর্যাদা রক্ষার পাশাপাশি আমাদের শপথ নিতে হবে যেন কোনো শ্রমিক ভাই মাদকের অন্ধকারে হারিয়ে না যায়।

​বার্তার শেষাংশে তিনি শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রাপ্তি প্রত্যাশা করে বলেন,”সফল হোক সার্থক হোক মহান মে দিবস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24