1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান এর ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই-২৬) কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যসিসট্যান্ট সার্জন ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান ও তার সহকারীবৃন্দ। সমাধান সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ উন্মুক্তভাবে চক্ষু রোগীদেরকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ৭৭ জন ছানী ও ৮ জন অন্যান্য বিশেষ রোগী সনাক্ত করা হয় এবং তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য তাৎক্ষণিকভাবে শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়। চক্ষু অপারেশন শেষে আগামী ১১ জুলাই পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। এই চক্ষু ক্যাম্পে মোট ১৭৮ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলীসহ অন্যান্য কর্মকর্তা। কেশবপুর স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছে।
ছবিঃ
১০/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24