1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

“‘সংসদে মুখ বন্ধ করলে, জনগণের মঞ্চে বলব’-রায়পুরের জনসভায় হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি”

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

“‘সংসদে মুখ বন্ধ করলে, জনগণের মঞ্চে বলব’-রায়পুরের জনসভায় হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি”

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে কথা বলতে না দিলে তারা সংসদের বাইরে জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। তিনি বলেন, জনগণের কণ্ঠস্বর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে জেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার বলেন— এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা শুধু সংসদেই কথা বলব। সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে, জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে দূরে রাখা যাবে না। ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।”

দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের কবল থেকে মুক্ত করতে হবে। অনেক রাজনীতিবিদ মাদক সম্রাটদের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব ভূমিকা পালন করেন।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের অর্থায়নে অনেকের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। ফলে নির্বাচনের পর সেই সিন্ডিকেটের বিরুদ্ধে তারা অবস্থান নিতে পারেন না।

তার ভাষায়, “নির্বাচনের পর যখন ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, তখন অনেক রাজনীতিবিদ চোখে কাঠের চশমা পরে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগান করতেই ব্যস্ত থাকেন।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি ঘিরে রায়পুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24