1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পঞ্চগড়ে সাপের কামড়ের পর সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির রোগী

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন চিকিৎসা নিতে আসার সময় তাকে কামড়ানো সাপটিও সঙ্গে করে নিয়ে আসেন। শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা সাপটি দেখে বিষধর হিসেবে শনাক্ত করেন এবং আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেন।

অন্যদিকে, একই দিনে পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাপে কাটা ওই দুই ব্যক্তি হলেন-আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক (২০)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটি মেরে সেটি সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ধারণা করছেন। সাপটি বিষধর নিশ্চিত হয়ে তারা রোগীকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেন।

একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে পাট কাটার সময় উমর ফারুক নামের আরেক তরুণ সাপের কামড়ে আহত হন। পরে তাকেও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, বাসার খড়ির ঘরে কাজ করার সময় একটি সাপ এসে আমার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তাররা ইনজেকশন দিয়েছেন। এখন সে সুস্থ আছে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল, তাই তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগী উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24