1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

দৈনিক যুগান্তরে খরর প্রকাশের পর পাইকগাছার অসহায় অসুস্থ লতিফ সরদারকে চিকিৎসাসহায়তা দিলেন ইউএনও

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন।(খুলনা) প্রতিনিধি।।

দৈনিক যুগান্তরে খবর দৃষ্টি গোচর হওয়ার পর খুলনার পাইকগাছার অসহায় অসুস্থ বৃদ্ধ লতিফ সরদারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। শনিবার সকালে উপজেলার চরমৌখালীর অসুস্থ লতিফ সরদারের বাড়ীতে যান তিনি। সাথে ছিলেন পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এসময় তিনি লতিফ সরদারের স্ত্রীর হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।তিনি খুবই অসহায়, অর্থ সম্পদ কিছুই নেই। আছে চরভরাটে জায়গায় এক দেড় শতক কমির উপর একটি ভাংগাঘর। খুলনার পাইকগাছার মৃত রজত সরদারের ছেলে তিনি। দীর্ঘদিন ষাবৎ সমস্থ শরীরে গুটা গুটা আব বয়ে বেড়াচ্ছেন। এরপর দীর ৬ বছর যাবৎ প্যারালাইজড এ আক্রান্ত হয়ে চিকিৎসা অভাবে বারান্দায় পড়ে আছেন। চিকিৎসা নেওয়ার মত আর্থিক সংগতি তার নেই। ৬ টা বছর ধরে অষাড় অবস্থায় বারান্দায় শুয়ে আছেন। কখনো অর্ধহারে কখনও আবার অনাহারে কাটে তার দিন। এ বিষয়ে সম্প্রতি দৈনিক যুগান্তরে একটি মানবিক খবর প্রকাশিত হয়। যা দৃষ্টি গোচর হয় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর। শনিবার তিনি তার বাড়ীতে যান চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন।তিনি আরও বলেন, তাকে আরও কি কি সহায়তা করা যায় তা দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24