1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে যুবদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে বার্নফন্ডেন ও সিডার সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিচিতি সভার আয়োজন করা হয়।

এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সিকদার, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ সেলিম, আমতলী এ. কে. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান এবং আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর আমতলী প্রতিনিধি মো. হায়াতুজ্জামান মিরাজ।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী (পিসি) শেখ কবির হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24