1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, মো. শাহীন সিকদার এবং পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের ওপর কাগডাঙ্গা জামে মসজিদের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর কিছুদিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এতে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন উল্লেখ করে বক্তারা দ্রুত ব্রিজ নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম বলেন, ঠিকাদার ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু এলাকার কিছু লোকের বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24