1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

​শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।(৬৫)
​পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে স্তব্ধতা নেমে আসে।

​ফারুক হোসেন খানের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ডুমুরিয়ার দলিল লেখক মহলসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃত্ব দিয়ে আসছিলেন। সহকর্মী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন সংশ্লিষ্ট সকলে।

​এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

​এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “ফারুক হোসেন খানের মৃত্যুতে আমরা একজন দক্ষ অভিভাবক ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম। সমিতির উন্নয়নে তাঁর অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

​নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

​পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।
শেখ মাহতাব হোসেন। ডুমুরিয়া খুলনা মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24