
ডেক্স রিপোর্ট
*ঝিনাইদহে র্যাবের অভিযানে জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা হতে ০১ কেজি ৫১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য মিথাইল অ্যামফিটামিন (ক্রিস্টাল আইস) উদ্ধার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।*
১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ মে ২০২৬ ইং তারিখ, দুপুর ১৪:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন যশোর রোডে চেকপোস্ট স্থাপন করে শ্যামনগর হতে চাপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ০১ কেজি ৫১০ গ্রাম মাদকদ্রব্য মিথাইল আ্যামফিটামিন (ক্রিস্টাল আইস) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
২। উদ্ধারকৃত মাদকদ্রব্য মিথাইল আ্যামফিটামিন বা ক্রিস্টাল আইস উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হয়েছে।
৩। স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।