1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, জানান—প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর গভীর রাতে হঠাৎ আগুনের খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ ৭০-৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।

শামসুল ইসলাম বলেন, এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার এখন চরম সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রিস্কা ও ভ্যান চালক ইউনিয়ন সভাপতি, মোঃ খায়রুল ইসলাম জানান, যার দোকানটি আগুনে পুড়ে গেছে, তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন। এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে সবকিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন—কীভাবে সংসার চালাবেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে তার প্রতি মানবিক সহায়তা ও সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করেন।

ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24