1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় জনৈক হুমায়ুন রশিদের বাড়ির উঠানের সামনে অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে হুমায়ুন রশিদ (২১) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়।

পরে আটককৃতের দেহ তল্লাশি ও তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক হুমায়ুন রশিদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার মৃত খাইরুল বশরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24