1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

মণিরামপুর প্রেসক্লাব সভাপতির আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক এসএম মজনুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে মণিরামপুর প্রেসক্লাব। স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হযরত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, ‘প্রতিদিনের কণ্ঠ’-এর সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, শিক্ষক ফারুক আলম, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, এসএম সিদ্দিক, অধ্যাপক হুসাইন নজরুল হক, সহকারী অধ্যাপক বাবুল আক্তার, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, আব্দুল্লাহ আল মামুন সোহান, প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব, আবুবকর সিদ্দিক, জাহাঙ্গীর আলম, আলীমুন হোসেন, অধ্যাপক এম আলাউদ্দিন, শফিয়ার রহমান, রিপন হোসেন সাজু, প্রভাষক সঞ্জয় দে, রাহাত আলী, মনোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএম মজনুর রহমান শুধু একজন পেশাদার সাংবাদিক নন, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্থানীয় সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয়।
বক্তারা আরও বলেন, মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও পেশাগত উন্নয়নে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জানা গেছে, এসএম মজনুর রহমান দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সমকালের মণিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ড—তিন ক্ষেত্রেই তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।
গত মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও পুনরায় কর্মমুখর জীবনে ফিরে আসার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন এসএম মজনুর রহমানকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে পরিবার, সহকর্মী ও প্রিয় কর্মক্ষেত্রে ফিরিয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24