1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হয়েছে।

৮ মে, ২০২৬ শুক্রবার সন্ধ্যায় বোদা পৌর এলাকার শিল্পকলা একাডেমি ভবনে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে এই কমিটি গঠন সম্পন্ন হয়।

নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট জাকির হোসেন সভাপতি, অ্যাডভোকেট রেজওয়ানুল আলম রাজু সাধারণ সম্পাদক এবং মো. রাশেদ আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দিনে জনগনের আকাঙ্ক্ষা প্রতিফলন ও গণতান্ত্রিক উত্তরণে কাজ করবে।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সুজন’-এর পঞ্চগড় জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা কমিটির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম আকাশ। অনুষ্ঠানে অরাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আইনজীবী, লেখক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি সুজনের জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা বলেন: “সুজন একটি অরাজনৈতিক নাগরিক সংগঠন, যা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। আমরা সচেতন ও সোচ্চার জনগোষ্ঠী তৈরিতে বদ্ধপরিকর।”

তিনি নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের নির্দেশনা দেন। একইসঙ্গে উপজেলা কমিটিকে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও দ্রুত সাংগঠনিক কার্যক্রম শেষ করার আহ্বান জানান। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় ও কমিটি গঠন অনুষ্ঠানে এলাকার সচেতন নাগরিক ও সুশীল সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে বোদা পৌর এলাকায় নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24