1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

যশোর জেলায় গ্ৰাম আদালতে ২ বছরে ৬, ৩১৫ মামলা: নিষ্পত্তি হয়েছে ৬,১৯৫ মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রম প্রকল্প শুরুর পর ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মামলা দায়ের হয়েছে ৬ হাজার ৩১৫, এবং নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ১৯৫ মামলা। ১০ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৬৪০ টাকা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত পক্ষকে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়) প্রকল্পের যশোরের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়।

তিনি জানান, দায়েরকৃত ৬ হাজার ৩১৫ মামলার মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ৫ হাজার ৫৫৪ মামলা, জেলা আদালত থেকে পাঠানো হয় ৬৩৭ মামলা। অপেক্ষমান মামলা ছিল ১২৪টি। দেওয়ানি মামলা ৩ হাজার ২৭৩ টি ও ফৌজদারি ২ হাজার ৯১৮টি। দায়েরকৃত মামলার মধ্যে ৪ হাজার ২৩ আবেদনকারী পুরুষ এবং ২ হাজার ১৬৮ নারী । গ্রাম আদালতে গড়ে একটি মামলা নিস্পত্তি হতে ১০ দিন সময় লাগে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে তারা কাজ করছেন।

তিনি আরো জানান, আদালতের আইন জীবীদের নিয়ে যদি একটি সভা করা , আদালতের গুরুত্ব সম্পর্কে বুঝানো, সচেতনতা বৃদ্ধি , জেলা ও দায়রা জজ এর মাধ্যমে জেলার সকল আদালতে গ্রাম আদালতের বিচার্র্য বিষয়ে একটি তালিকা প্রদর্শন , প্রতি ইউনিয়ন পরিষদে প্রচারণার জন্য একটি করে বিলবোর্ড স্থাপন, আইন সহায়তা কর্মসূচির সুবিধা ভোগীদের গ্রাম আদালত সম্পর্কে বলা, প্রচারণামুলক উপকরণ সেবা ভোগীদের মাঝে বিতরণ, প্রতিনিধিদের নিয়ে আমাদের অনেক প্রশিক্ষণ আয়োজন করা দরকার। সেখানে গ্রাম আদালত বিষয়ে সেসন পরিচালনা, বিভিন্ন কর্মসূচিতে গ্রাম আদালত বিষয়ে আলোচনা প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারের জন্য আলাদা কক্ষ ও এজলাস থাকা, চেয়ারম্যানরা যাতে ভীতিহীন ভাবে গ্রাম আদালত পরিচালনা করতে পারেন। সেজন্য পুলিশের সহযোগিতা থাকা দরকার। তাহলে গ্রাম আদালত আরো কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24