1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পূবাইলে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ স্মৃতি আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশের একটি দল এসআই মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত স্মৃতি আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্মৃতি আক্তার নারায়ণকুল এলাকার হাফিজ উদ্দিন শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এর আগে তিনি তালুটিয়া এলাকায় ভাড়া থাকতেন। তবে সেখানে মাদক বিক্রির অভিযোগে এলাকাবাসী তাকে উচ্ছেদ করে বলে জানা যায়।
এলাকাবাসীর অভিযোগ, স্মৃতি আক্তারের মাদক কার্যক্রম সম্পর্কে বাড়ির মালিক হাফিজ উদ্দিন শেখকে একাধিকবার জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। স্থানীয়রা আরও দাবি করেন, তার এই কার্যকলাপ এলাকার যুব সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তার পরিবারের সদস্যরাও এ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24