1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অকেজো রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেলাতৈড় এলাকায় লাচ্ছি নদীর তীর সংলগ্ন পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পীরগঞ্জ-ঠাকূরগাঁও সড়কের ভেলাতৈড় এলাকায় লাচ্ছি ব্রিজের পাশে একটি পলিথিনে মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপস্থিত ব্যক্তিগণ তাৎক্ষণিক পীরগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল টি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত পিস্তল টি কোনো গুলী ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি পুরাতন রিভলবার উদ্ধার করেছি। এটি এখানে কীভাবে এলো বা এর মালিক কে, বা কারা তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।”
ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। অস্ত্রটির উৎস এবং এর মালিকানা শনাক্তে পুলিশ তদন্ত নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24