1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও ধামইরহাটে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা সিলেটে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে সংকট: দেশি মাছের অভাবে অস্তিত্ব হারানোর পথে ঐতিহ্য শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের পীরগঞ্জে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার

পীরগঞ্জে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৪০০ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দানাজপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেণ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং এ ধরণের অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরণের অভিযান অবৈধ মাদক প্রবেশ রোধে চলমান কার্যক্রম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24